বিশুদ্ধ নিয়তের বিস্ময়কর ঘটনা
বিশুদ্ধ নিয়তের বিস্ময়কর ঘটনা!
হাদীস শরীফে বর্ণিত আছে,মোমেনের নিয়ত;তার আমলের চেয়েও শ্রেষ্ঠ। অন্য এক হাদীসে
হযরত উমর র. বলেন : আমি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি অসাল্লামকে বলতে শুনেছি তিনি
বলেন : নিশ্চয় স্মরণ রেখ! আল্লাহ পাকের নিকট কাজের ফলাফল মানুষের নিয়ত অনুসারে হয়।
প্রত্যেক মানুষ তার কজের ফলাফল আল্লাহ পাকের নিকট তেমনই পাবে যেমন সে নিয়ত করবে।
এজন্য নিয়তের গুরুত্ব অপরিসীম। আল্লামা ইবনে কাসীর রহ. বোখারী শরীফে সংকলিত একটি ঘটনা।
বিদেশে সফরে চলে গেল। কাজ শেষ হলে সে দেশে ফেরার উদ্দেশ্যে সমুদ্র তীরে হাযির হল। এবং জাহাজের অপেক্ষা করতে লাগলো,কিন্তু কোন জাহাজের ব্যবস্থা হলনা। এদিকে ঋণ আদায়ের সময় এসেগেল,সে অত্যন্ত ব্যাকুল চিত্তে সময় কাটায় কিন্তু জাহাজের কোন ব্যবস্থাই হলোনা | তখন ঔ ব্যক্তি একটি কাঠের খন্ড হাতে নিয়ে তার মাঝখানে ফাঁকা করলো এবং এক হাজার স্বর্ণমুদ্রা এবং একটি চিঠি তার মধ্যে রেখে দিল। এর পর কাঠের খন্ডটির মুখ বন্ধ করে সমুদ্রে নিক্ষেপ করলো এবং বলল : হে আল্লাহ! তুমি তো জানো আমি শুধু তোমাকে সাক্ষী করে এবং তোমার জামানাতে
এক হাজার স্বর্ণমুদ্রা ঋণ নিয়েছিলাম। কিন্তু আমি সর্বপরি চেষ্টা সত্ত্বেও সমুদ্র পার হতে পারছিনা তাই বাধ্য হয়ে তোমার প্রতি ভরসা করে এ কাঠের খন্ডে এক হাজার স্বর্ণমুদ্রা রেখে সমুদ্রে ফেলে দিচ্ছি। তুমি তাকে তা পৌঁছে দাও। কাঠের কন্ডটি মুহূর্তে পানিতে ডুবে গেল। এর পরও সে অনেক চেষ্টা করলো সমুদ্র পার হতে,কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হলো।এদিকে ঋণ দাতা সমুদ্র তীরে এসে অপেক্ষা করছে যে ঐ ব্যক্তি আজকের তারিখে তার ঋণ শোধ করবে। কিন্তু পুরোদিন অপেক্ষা করার পরও যখন দেখলো কোন জাহাজ আসলো না তখন সে বিফল মনোরথ হয়ে ফিরে আসার ইচ্ছা করলো।এমন সময় সমুদ্র তীরে একটি কাঠের খন্ড দেখতে পেলে তা সে তুলে নেয়,এ ইচ্ছা করে যে হয়তো জ্বালানির কাজে আসবে। বাড়ীতে আসার পর কাঠের কন্ডটি খুলে দেখে তাতে রয়েছে একটি চিঠি ও এক হাজার স্বর্ণমুদ্রা। কিছু দিন পর সে ব্যক্তি দেশে ফিরে ঋণ দাতার নিকট তার বিলম্বে হাযির হওয়ার কারণ প্রকাশ করলো। সে বললো : তুমি যে স্বর্ণমুদ্রা আমার নামে পাঠিয়ে ছিলে আল্লাহ পাক তা আমাকে পৌঁছে দিয়েছেন। এখন তুমি খুশিমনে বাড়ী যেতে পার।
বস্তুত : মানুষ যখন আল্লাহ পাকের প্রতি বিশ্বাস এবং ভরসা করে তখন আল্লাহ পাক-ই তাকে
সাহায্য করেন। মানুষের নিয়ত যখন সঠিক থাকে আল্লাহ পাক তখন তার সহায় হন।
আল্লাহ পাক আমাদের নিয়ত দুরস্ত করার তৌফীক দান করেন।

Comments
Post a Comment